২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জের একটি পুকুর থেকে বৃহস্পতিবার দু'টি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। কুপিয়ে হত্যার পর লাশ দুটি পুকুরে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 08:53 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

রংপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জের একটি পুকুর থেকে বৃহস্পতিবার দু'টি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। কুপিয়ে হত্যার পর লাশ দুটি পুকুরে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা। নিহতরা হলো- উপজেলার হাসানপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাষ (৯) ও একই গ্রামের সফিজাল মিয়ার ছেলে কবীর (১০)। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বাসা থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। বৃহস্পতিবার সকালে পুকুরে দুই শিশুর লাশ ভেসে উঠার খবর পেয়ে নিহতদের স্বজনেরা তাদের লাশ সনাক্ত করে। ওসি বলেন, "নিহত দুই শিশুর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।" কে বা কারা এ ধরনের নৃশংস ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমডি/আরএ/১৪৩৬ঘ.