২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ক্যাডারের ১৪ শ' শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত

প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চৌদ্দ শ'রও বেশি শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চৌদ্দ শ'রও বেশি শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পদোন্নতির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে সাত শতাধিক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ছয় শতাধিক এবং সহযোগী থেকে অধ্যাপক পদে ১২৫ জনের মতো শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/২২১৫ ঘ.