২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত

খুলনা নগরীর খানজাহান আলী থানার ইস্টার্ন জুটমিল গেটে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

খুলনা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর খানজাহান আলী থানার ইস্টার্ন জুটমিল গেটে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ফুলতলা উপজেলার সিদ্দিপাশা গ্রামের মুরাদ (৩৫) এবং মশিয়ালী এলাকার হাজারী মণ্ডল (৬৫)। আহতদের মধ্যে গুরুতর চারজনকে খুলনার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। খানজাহান আলী থানার উপ-পরিদর্শক পিয়ার মাহমুদ জানান, সকাল ৮টার দিকে একটি পিকআপ ভ্যান সেনানিবাস থেকে বের হয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি ইস্টার্ন জুটমিল গেটে দাঁড়ানো একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। তখন বাসটি সামনে দাঁড়ানো একটি টেম্পুকে চাপা দিলে দু'জন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় নিহত মুরাদের মামা আব্দুর রাজ্জাক বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.