২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতিতে দুখু মিয়া (২০) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 08:51 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

মাগুরা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলার বুনাগাতিতে দুখু মিয়া (২০) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। শালিখা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি গঙ্গাস্নান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে দুখু বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। তিনি বলেন, "সকালে বাড়ির কাছে একটি মাঠে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমডি/আরএ/১৪৫৯ঘ.