ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের আন্দোলনরত শিক্ষার্থীরা টানা নয়দিন পর আমরণ অনশন ও আত্মাহুতি কর্মসূচি প্রত্যাহার করেছে।
আগামী সপ্তাহের মধ্যেই (৬-১১জুন) 'কলেজ অব ফিজিওথেরাপি'র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রীর নিশ্চয়তার পর মঙ্গলবার দুপুরে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
টানা নয়দিন অনশনের পর মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা গণআত্মাহুতির সিদ্ধান্ত নিয়েছিল।
দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোদাচ্ছের আলী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর মন্ত্রী আগামী সপ্তাহের মধ্যে মহাখালীতে ফিজিওথেরাপি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে বলে প্রতিশ্র"তি দেন।
পরে মন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের শরবত খাইয়ে অনশন ভাঙান।
তার দেওয়া প্রতিশ্র"তি অবশ্যই বাস্তবায়ন এবং কোনক্রমেই সময় পেছানো হবে না বলেও স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের নিশ্চিত করেছেন বলে ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপির নির্মাণ কাজ শুরুর দাবিতে গত ২৪ মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের ব্যানারে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এএনএস/ডিডি/টিআর/০০১১ ঘ.
bdnews24