২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর, পিরোজপুর ও পটুয়াখালীতে ২১ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে নাটোর, পটুয়াখালী ও পিরোজপুরে মঙ্গলবার ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচশ' নারী-পুরুষ ও শিশুকে হত্যার অভিযোগে শান্তি কমিটির তৎকালীন সভাপতি রমজান মোল্লাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন শহীদ মুক্তিযোদ্ধা আলাই মিয়ার মেয়ে খোদেজা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে নাটোর, পটুয়াখালী ও পিরোজপুরে মঙ্গলবার ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচশ' নারী-পুরুষ ও শিশুকে হত্যার অভিযোগে শান্তি কমিটির তৎকালীন সভাপতি রমজান মোল্লাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন শহীদ মুক্তিযোদ্ধা আলাই মিয়ার মেয়ে খোদেজা বেগম। পটুয়াখালীর দশমিনা উপজেলার খারিজী বেতাগী গ্রামের আটজনকে আসামি করে মামলা করেছেন একই গ্রামের মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন হাওলাদার। পিরোজপুরে দুই ভাইকে হত্যা, লাশ গুম, লুটপাট এবং বাড়ি-ঘরে আগুন দেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন সদর উপজেলার দুর্গাপুরের শরৎ চন্দ্র হালদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নাটোর: নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করা হয়। হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন শুনানি শেষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। সদর উপজেলার তৎকালীন শান্তি কমিটির সভাপতি রমজান মোল্লা ছাড়া অপর আসামিরা হলেন- আনছার আলী, আব্দুর রাজ্জাক, মকছেদ, আমজাদ, হানিফ, জহুরুল, শেখ আলাউদ্দিন, শাহজাহান আলী, নবীর উদ্দিন সরকার ও আব্দুল মালেক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ১৯৭১ সালের ৪ এপ্রিল থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তারা বাদীর বাবা আলাই মিয়াসহ পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষকে হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তার মাধ্যমে আসামিরা ছাতনী, মাটিয়াপাড়া, হরিশপুর ও ফুলবাগান গ্রামে এসব হত্যাকাণ্ড ঘটায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেস আলী জানান, তিনি আদালতের আদেশ এখনও হাতে পাননি। আদেশ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। পটুয়াখালী: দশমিনা বিচার বিভাগীয় হাকিম আদালতে আটজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাটি করা হয়। শুনানি শেষে হাকিম রেবতী কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসামিদের মধ্যে পাঁচজনই মারা গেছেন। বাকিরা হলেন- মো. গণি প্যাদা, লালু প্যাদা এবং জব্বার প্যাদা। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একাত্তরে মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনের বাড়ি