২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে তাঁতী সমিতির মিছিল-সমাবেশ

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তাঁতী সমিতি। এর প্রতিবাদে সমিতি মঙ্গলবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তাঁতী সমিতি। এর প্রতিবাদে সমিতি মঙ্গলবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে সমিতির নেতারা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে রেশম কাপড় পরিবহনের সময় বৈধ কাগজপত্র, রেশম বোর্ডের অনুমতি পত্রসহ চালান আইডি কার্ড থাকার পরও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা চাঁদাবাজি করেন। তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ টোল ঘর ও রাজশাহীর বেলপুকুর চেকপোষ্ট ও নাটোরে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা চাঁদাবাজি করেন। তারা ব্যবসায়ীদের অযথা হয়রানি করেন। এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান তাঁতী সমিতির নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তাঁতী সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সুবোধ দাস, রেশম ব্যবসায়ী চণ্ডিচরণ দাস, আনন্দমোহন দাস, ত্রিদেব চন্দ্র দাস, আব্দুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে মিছিল সহকারে তাঁতী সমিতির নেতারা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসক সিরাজুল হক খান স্মারকলিপি গ্রহণ করে আগামীতে আর কোনো প্রকার হয়রানি হবে না বলে তাদের আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২৪ ঘ.