২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো উত্তাল বঙ্গোপসাগর

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আয়লার আঘাত কাটতে না কাটতেই আবারো উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু শক্তিশালী থাকার কারণে গভীর সঞ্চালণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 06:49 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আয়লার আঘাত কাটতে না কাটতেই আবারো উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু শক্তিশালী থাকার কারণে গভীর সঞ্চালণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে মাছ ধরা ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/টিআর/০০৫৭ ঘ.