২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আগ্নেয়াস্ত্র-বোমা ও ফেনসিডিল উদ্ধার: পাঁচ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় থেকে রোববার একটি কাটা বন্দুক, চারটি তাজা বোমা এবং পৌনে তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় থেকে রোববার একটি কাটা বন্দুক, চারটি তাজা বোমা এবং পৌনে তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি। এছাড়া শনিবার রাতে নবীনগর উপজেলায় তিতাস নদীতে লঞ্চ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-জীবন (২৮), জুরান (২৫), আলী (২৮), মনির (২২) ও হোসেন খাঁ (৪২)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পৌর এলাকার ভাদুঘর কাটা পুকুর এলাকা থেকে অস্ত্র- বোমা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে শহরের ঈদগাহ মাঠ থেকে ৯টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়। দুদিনে ১৩টি বোমা উদ্ধারের ঘটনা ঘটল। নবীনগর থানার ওসি উত্তম চক্রবর্তী জানান, নবীনগরের বাইশমৌজা লঞ্চঘাট থেকে পাঁচজনকে আটক করা হয়ছে। তারা আন্ত:জেলা নৌ-ডাকাত দলের সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমের চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী এলাকার ঢালী বাড়িতে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিলসহ রোববার দুপুরে রিপন মৃধা (২০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। রিপনের বাড়ির বসতঘরের মাটি খুঁড়ে ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে রিপন মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তার আরেক সহযোগী সুমন গাজীকেও আসামি করা হয়েছে বলে এসআই রহিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৬ ঘ.