ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী (ডেসকো) আগামী তিন মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে ১২ হাজার প্রি-পেইড মিটার স্থাপন করবে।
এক তথ্যবিবরনীতে বৃহস্পতিবার বলা হয়, ঢাকায় ডেসকো কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে ডেসকোর কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়।
এতে বলা বলা হয়, আগামী ৬ মাসে মোট ৪০ হাজার প্রি-পেইড মিটার স্থাপন করবে ডেসকো।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রি-পেইড মিটার চালু হলে বিদ্যুতের সাশ্রয় হবে এবং সিস্টেম লস কমে আসবে। গ্রাকহদের ভোগান্তিও কমবে।
সভায় পিডিবির চেয়ারম্যান আলমগীর কবির, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ ও মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ওয়াহিদ হোসেন বক্তব্য রাখেন।
ডেসকো কাফরুল, কল্যাণপুর, পল্লবী, গুলশান, বারিধারা, উত্তরা ও টঙ্গী এলাকায় প্রায় ৪ লাখ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/২৩৪৩ ঘ.
bdnews24