২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ডায়রিয়ায় চারজনের মৃত্যু

সাতক্ষীরার ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় বৃহস্পতিবার ডায়রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের আব্দুল ওহাব ও তার ছেলে খোকন, আশাশুনির প্রতাবনগর গ্রামের ওয়াসেক আলী ও মোস্তফা কাজী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

সাতক্ষীরা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় বৃহস্পতিবার ডায়রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের আব্দুল ওহাব ও তার ছেলে খোকন, আশাশুনির প্রতাবনগর গ্রামের ওয়াসেক আলী ও মোস্তফা কাজী। গাবুরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা স ম লেনিন এবং আশাশুনির স্থানীয় সাংবাদিকরা এ তথ্য জানান। জলোচ্ছ্বাসের পানি পচে গেছে। দুর্গন্ধময় এসব পানি ব্যবহার করায় ডায়রিয়া ও চর্মরোগে ইতোমধ্যেই নারী, শিশু ও পুরুষ আক্রান্ত হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুস সামাদ রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জানান, ডায়রিয়ায় মৃত্যুর খবর তিনি পাননি। তিনি বলেন, "ডায়রিয়ার প্রাদুর্ভাবের ব্যাপারে সতর্ক থাকতে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।" এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫৫ ঘ.