২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে পোশাক কারখানার ৩৭৬ শ্রমিক ছাঁটাই

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের একটি তৈরি পোশাক কারখানার ৩৭৬ জন শ্রমিককে বৃহস্পতিবার ছাঁটাই করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

সাভার, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের একটি তৈরি পোশাক কারখানার ৩৭৬ জন শ্রমিককে বৃহস্পতিবার ছাঁটাই করা হয়েছে। কোরিয়ী নাগরিকের মালিকানাধীন 'এসজিউইকাস' নামের পোশাক কারখানাটিতে কার্যাদেশ না থাকায় শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে বলে কর্মকর্তারা জানান। তারা জানান, কারখানাটিতে মোট ১৮০০ শ্রমিক ছিল। বাংলাদেশ এক্সপোর্ট প্রসোসিং জোন অথরিটির (বেপজা) মহাব্যবস্থাপক (জিএম) এ জেড এম আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার পর ছাঁটাই করা শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.