২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল ইসলাম এবং সোহরাব হোসেন নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা পেলেন

ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে বুধবার নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা তুলে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 07:44 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ময়মনসিংহ, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে বুধবার নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা তুলে দেওয়া হয়। এ বছরই প্রবর্তিত এ সম্মাননা পেয়েছেন সাহিত্যে নজরুল গবেষক প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং সঙ্গীতে শিল্পী সোহরাব হোসেন। নজরুল বিশ্ববিদ্যালয় কবি নজরুলের সাহিত্যকর্ম ও সঙ্গীত বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রর্বতন করেছে যা প্রতি বছর দু' জন ব্যক্তিকে দেওয়া হবে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। এর আগে সকালের অধিবেশনে নজরুল বক্তৃতামালায় প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন অর রশীদ এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আহমেদুল বারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৩৪৪ঘ.