২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ তিনটি ইউনিট ফের চালু

ঘূর্ণিঝড়ের কারণে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ করে দেওয়া ৬টি ইউনিটের মধ্যে বুধবার ৩টি চালু করা হয়েছে। ঘূর্ণিঝড়ে বিভিন্ন জেলায় বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার সকাল ৮টায় ছয়টি ইউনিট বন্ধ করে দেয় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:29 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ের কারণে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ করে দেওয়া ৬টি ইউনিটের মধ্যে বুধবার ৩টি চালু করা হয়েছে। ঘূর্ণিঝড়ে বিভিন্ন জেলায় বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার সকাল ৮টায় ছয়টি ইউনিট বন্ধ করে দেয় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। চালু হওয়া ইউনিটগুলো হল- ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২, ৬৪ মেগাওয়াটের ইউনিট-১ এবং ৬৪ মেগাওয়াটের ইউনিট-২। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, এ কেন্দ্রের মোট ৮টি ইউনিটের মধ্যে বর্তমানে ৫টি ইউনিট চালু থাকায় ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এখনও বন্ধ থাকা অপর তিনটি ইউনিট ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৪, ৫৬ মেগাওয়াটের জিটি-১ এবং ৩৪ মেগাওয়াটের এম. পি. ইউনিটের ক্রটি মেরামত করার চেষ্টা করা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/