২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক 'যায়যায়দিন' এর প্রতিবেদক রাশেদ হোসেনের মৃত্যু

দৈনিক 'যায়যায়দিন' এর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং লেখক রাশেদ হোসেন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দৈনিক 'যায়যায়দিন' এর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং লেখক রাশেদ হোসেন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। রাশেদ হোসেন স্ত্রী ও আড়াই বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। রাশেদ হোসেন 'যায়যায়দিন' এর আগে পাক্ষিক অনন্যা, দৈনিক মুক্তকণ্ঠ, দৈনিক মাতৃভূমি, দৈনিক বাংলাদেশ, দৈনিক দেশবাংলা পত্রিকায় দায়িত্বপালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও গল্পও লিখতেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে 'জাহিদ আকাশ ভালবাসে' (কিশোর গল্প), 'মেঘনা নদীর ঢেউয়ের মতো' (কবিতা), 'বুবুর সাথে আড়ি' (কবিতা), বাংলাদেশের সুনির্বাচিত ছড়া (সম্পাদনা) ইত্যাদি। রাশেদ হোসেনকে মঙ্গলবার সকাল দশটায় দোহারের গ্রামের বাড়িতে দাফন করা হবে। ঢাকার নবাবগঞ্জের মরহুম রফিক আহমেদ ও হাসিনা বেগমের চার ছেলে ও দু' মেয়ের মধ্যে রাশেদ ছিলেন সবার ছোট। তার অকাল মৃত্যুতে দৈনিক যায়যায়দিন এর সাংবাদিক ও সংবাদকর্মীরা শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমকে/এসকে/২৩২১ঘ.