ঝিনাইদহ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের হরিণাকুণ্ড এবং কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন।
এর মধ্যে সোমবার হরিণাকুণ্ডে মারা গেছে দুই বোন। এরা হল- উপজেলার উল্লাপাড়া ভাটুরিয়া গ্রামের ইজ্জত আলীর মেয়ে রোজিনা (৯) ও রত্মা (৬)।
কালিগঞ্জ উপজেলার তিল্লাপাড়া গ্রামে রোববার রাতে মারা গেছেন মাহমুদুল ইসলাম (১৫)।
হরিণাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে রোজিনা ঘরে বাতি জ্বালাতে সুইচ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছোট বোন রত
bdnews24