২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আয়লা'-র কেন্দ্রস্থল উপকূল পেরিয়ে গেছে

ঘূর্ণিঝড় 'আয়লা'-র কেন্দ্রস্থল উত্তরদিকে স্থলভাগে সরে গিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে গেছে।(আরও তথ্যসহ ৮)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 08:21 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঘূর্ণিঝড় 'আয়লা'-র কেন্দ্রস্থল উত্তরদিকে স্থলভাগে সরে গিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে গেছে। সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঝড়ের কেন্দ্রস্থল ভারতের কলকাতা ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। তবে এর অবশিষ্ট অংশ এখনও উপকূল অতিক্রম করছে। ওই অংশটি উত্তরদিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। মংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়। বৃহস্পতিবার সৃষ্ট লঘুচাপটি শনিবার দুপুরে নিম্নচাপ এবং রোববার ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১০৪ঘ.