২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা, সব পলিটেকনিকে স্থগিত

বগুড়ায় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

বগুড়া, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষ। বগুড়ার ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ ঘটনার পর প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা থাকায় কারিগরি বোর্ড বগুড়াসহ সারাদেশে পরীক্ষাটি স্থগিত করে। ইনস্টিটিউটটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুল হয়ে গেছে।" তিনি বলেন, বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানোর পর সারাদেশে ব্যবস্থা নেওয় হয়। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুদরত আলী জানান, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে রোববার একযোগে প্রথমবর্ষ ইংরেজি বিষয়ের পরিপূরক পরীক্ষা ছিল। বোর্ডের নিয়ম অনুযায়ী দুপুর ২টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বগুড়ার ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি ওই পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু করে। ফলে প্রশ্নপত্র মোবাইলে এবং ই'মেইলে সারাদেশের শিক্ষার্থীদের কাছে চলে যায়। এ বিষয়ে কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফেরর ডটকমকে বলেন, "বিষয়টি জানার পর সারাদেশে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। বগুড়ার বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা ১৯৮টি। এর মধ্যে ৫৮টি সরকারি এবং ১৩১টি বেসরকারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৮ ঘ.