২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল ওয়াদুদ প্রশিকার নতুন চেয়ারম্যান

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদ। তিনি কাজী ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদ। তিনি কাজী ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন। রোববার সকালে প্রশিকার পরিচালক পর্ষদের সভায় তাকে এই পদে নির্বাচন করা হয়। এছাড়া মাহবুবুল করিমকে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নির্বাচন করা হয়। পরিচালক পর্ষদের সদস্য এম করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। প্রশিকাকে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ এনে প্রশিকার কর্মীরা কাজী ফারুক আহমেদের পদত্যাগসহ মোট ১৯ দফা দাবিতে গত একমাসেরও বেশি সময় ধরে আন্দোলন আন্দোলন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এইচএ/১৭০০ঘ.