২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় গাছ ফেলে গণডাকাতি, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপির-চারগাছ সড়কের চারগাছ এলাকায় রোববার ভোররাতে বিভিন্ন যানবাহনে গণডাকাতি হয়েছে। ডাকাতরা গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তত ১০ যানবাহনে লুটপাট চালায়। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তবে তাদের নাম জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপির-চারগাছ সড়কের চারগাছ এলাকায় রোববার ভোররাতে বিভিন্ন যানবাহনে গণডাকাতি হয়েছে। ডাকাতরা গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তত ১০ যানবাহনে লুটপাট চালায়। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তবে তাদের নাম জানা যায়নি। ডাকাতের কবলে পড়া বাসযাত্রী হরিধন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মাছ ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে কসবার চারগাছ এলাকায় যাচ্ছিলেন। ৩০/৩৫ জনের একটি ডাকাত দল রাস্তা বন্ধ করে প্রায় ৩/৪ ঘন্টা ধরে ডাকাতি করে পালিয়ে যায়। এ ব্যাপারে কসবা থানার সঙ্গে যোগাযোগ করে কথা বলা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোখলেছুর রহমান জানান, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.