২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ মুক্তিযোদ্ধা খালেদের জন্য আয়োজন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধা এসএম খালেদের চিকিৎসা তহবিল গঠনের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। এ তহবিল গঠনের লক্ষ্যে শনিবার বিকেলে জাতীয় জাদুঘরে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আবৃত্তি এবং দেশের গানের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 06:41 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্লাড ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধা এসএম খালেদের চিকিৎসা তহবিল গঠনের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। এ তহবিল গঠনের লক্ষ্যে শনিবার বিকেলে জাতীয় জাদুঘরে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আবৃত্তি এবং দেশের গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম, রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম, উন্নয়নকর্মী গোলাম মোরশেদ প্রমুখ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এ সময় তারা এসএম খালেদের চিকিৎসা তহবিল গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে খালেদকে নিয়ে নজরুল ইসলাম নির্মিত প্রমাণ্যচিত্র 'সেভ এ ফ্রিডম ফাইটার' প্রদর্শিত হয়। সংগীত এবং মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি হয়। মুক্তিযোদ্ধা খালেদকে ব্র্যাক ব্যাংক উত্তরা শাখার ১৫১০২০০৪৭০৭৭৫০০ নম্বর হিসাবের মাধ্যমে অর্থ সাহায্য করা যাবে। প্রয়োজনে saveafreedomfightr.org অথবা ০১৭১৫৬৩৮৯৬২ নম্বরে যোগাযোগ করাও যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০০১০ ঘ.