দিনাজপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুলবাড়ীর মানুষকে দেওয়া প্রতিশ্র"তি মেনে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে কমিটির নেতারা এ দাবি জানান।
সভায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ছয়টি দাবি নিয়ে ২০০৬ সালে ফুলবাড়ীতে রক্তক্ষয়ী সংগ্রামের ফলে চারদলীয় জোট সরকার জনতার সঙ্গে চুক্তি করেছিল। তখন বিরোধীদলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ী এসে জনসভায় এ দাবির সঙ্গে একাত
bdnews24