২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে স্কুল কমিটির দু'গ্র"পের সংঘর্ষ

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে দু'গ্র"পের সংঘর্ষের কারণে বাণিজ্যমন্ত্রী ফারুক খান অনুষ্ঠান শেষ না করেই স্থান ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

গোপালগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে দু'গ্র"পের সংঘর্ষের কারণে বাণিজ্যমন্ত্রী ফারুক খান অনুষ্ঠান শেষ না করেই স্থান ত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বাণিজ্য মন্ত্রী এ পরিস্থিতিরি মুখোমুখি হন। ঘটনাস্থল থেকে পুলিশ শাহজাহান মোল্লা নামের একজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেন কিনা সেটা জানাতে পারেনি পুলিশ। কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজপাট উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি জাকির হোসেন এবং স্থানীয় আ. লীগ নেতা দেলোয়ার হোসেনের মধ্যে দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষ হয়। বিকেল ৫টায় শুরু হয়ে সন্ধ্যার পরপরই পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। ওসি বলেন, বিকেলে অনুষ্ঠানের শুরুতে সভাপতিত্ব করতে মঞ্চে ওঠেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির চৌধুরী। এ সময় ইউনিয়ন আ. লীগের নেতা দেলোয়ার গ্র"পের লোকজন তাকে বাধা দিলে দু'গ্র"পের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুগ্র"পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষই লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষেও ওপর হামলা চালায়। এ অবস্থায় মন্ত্রী ফারুক খান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পুরস্কার বিতরণ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ ছেড়ে চলে যান। তিনি বলেন, পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে গোপালগঞ্জ থেকে আরও শতাধিক দাঙ্গা পুলিশ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৯ ঘ.