ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন করে রোহিঙ্গা শরণার্থীর অনুপ্রবেশের খবরে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সীমান্তে নজরদারি জোরদার করেছে।
কক্সবাজারের স্থানীয় অধিবাসী ও প্রচার মাধ্যমের খবরে বলা হয়, গত তিনদিনে প্রায় এক হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা অভিযোগ করছে মিয়ানমারের সামরিক জান্তা তাদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/কেএইচকে/টিআর/এইচএ/১৮৪০ ঘ.
bdnews24