ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালবাগের 'সেভেন মার্ডার' মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুস সালাম ওরফে মতিকে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেপ্তার করেছে লালবাগ পুলিশ।
১৯৯৪ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরেরদিন পরাজিত বিএনপি সমর্থক কমিশনার আজিজের নেতৃত্বে প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীর সাত সমর্থককে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় যার নম্বর ৩৫/১১/১৯৯৪। মতিন ওই মামলার আসামি।
লালবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল আলিম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে নারাণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মতিকে (৪৫) গ্রেপ্তার করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/১৫৪৮ ঘ.
bdnews24