ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্তব্যে অবহেলা ও অদক্ষতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, কেন রেজাউলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ২৫ মে আদালতে হাজির হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে তার কারণ দর্শাতে হবে।
শাহবাগ থানায় গত ১ মে দায়ের করা একটি মামলার নথি অনুযায়ী, রেজাউল করিম নিজেই 'ডিউটি অফিসার' (কর্তব্যরত কর্মকর্তা) হিসেবে একটি ছিনতাই মামলা নিয়ম অনুযায়ী দ্রুতবিচার আইনে নথিভুক্ত না করে ফৌজদারি দণ্ডবিধির ৩৯৭ ও ৪১১ ধারায় নথিভুক্ত করেন।
ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে মোবাইল ফোন ছিনতাইকারী রাজুকে পথচারীরা হাতেনাতে ধরে ফেলে।
নিয়ম অনুযায়ী রাজুর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ
bdnews24