ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযানে কোনো আপোষ হবে না।
দীর্ঘ ২১ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে বৃহস্পতিবার দুপুরে বিমান বন্দরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলাকে তিনি এ কথা বলেন।
আগে থেকেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান পদে থাকা গোলাম রহমান ওই সংস্থাটির কাজে সরকারি সফরে যুক্তরাষ্ট্র ছিলেন।
দুদক চেয়ারম্যান এটিএন বাংলাকে বলেন, "সরকার কিংবা সরকারের বাইরে যেই থাকুক না কেন, আইন অনুযায়ী কাজ করবে কমিশন।"
দুদকের আইন সংশোধন ও এর ক্ষমতা খর্ব করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এমন কিছু করবে না যাতে কমিশনের ক্ষমতা খর্ব হয়।
গোলাম রহমান বলেন, "আমি চেষ্টা করবো, সুনীতির বিকাশ করতে।"
গত এপ্রিল ৩০ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।
এর আগে গত ২ এপ্রিল কাজে গতি আনার জন্য 'নতুন নেতৃত্বের প্রয়োজনের' কথা উল্লে
bdnews24