২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে: রমেশচন্দ্র

ভারতে টিপাইমুখ বাঁধ নির্মাণ বাংলাদেশের জন্য কতখানি ক্ষতিকর, সেখানে প্রকৃতপক্ষে কী হচ্ছে সেটা না দেখে মন্তব্য করা ঠিক হবে না বলে মনে করেন পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন। তিনি অভিযোগ করেন, "একটি চিহ্নি‎ত মহল টিপাইমুখ বাঁধ নিয়ে মনগড়া বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ফরিদপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে টিপাইমুখ বাঁধ নির্মাণ বাংলাদেশের জন্য কতখানি ক্ষতিকর, সেখানে প্রকৃতপক্ষে কী হচ্ছে সেটা না দেখে মন্তব্য করা ঠিক হবে না বলে মনে করেন পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন। তিনি অভিযোগ করেন, "একটি চিহ্নি‎ত মহল টিপাইমুখ বাঁধ নিয়ে মনগড়া বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।" বৃহস্পতিবার বিকেলে চারটায় ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শন করে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।" গঙ্গা ব্যারেজ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, "গঙ্গা ব্যারেজ নির্মিত হলে দেশের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ১৮টি নদীর নাব্যতা ফিরে আসবে।" মন্ত্রী আরও জানান, দেশের প্রধান প্রধান নদীত বড় আকারে খনন করা হবে। আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন- ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মামসুল হক প্রমুখ। পানি সম্পদ মন্ত্রী জানান, ফরিদপুর শহর রক্ষার জন্য আগামী বছরের মধ্যে পদ্মা নদী তীরের বাকি সাড়ে তিন কিলোমিটার বাঁধের কাজ শেষ করা হবে। এর আগে মন্ত্রী গদাধরাডাঙ্গির পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- পানি সম্পদ সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর মহাপরিচালক আবুল কালাম মো. আজাদ প্রমুখ। সকাল ১১টায় পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিটউট পরিচালনা পরিষদের সভায় অংশ নেন। পরে ফরিদপুর থেকে খুলনা যাওয়ার পথে মধুখালী উপজেলার নওপাড়া চন্ডীবিলা এলাকা পরিদর্শন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.