২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা কর্মকর্তা আমিনের রাষ্ট্রদূত নিয়োগের আদেশ বাতিল

সেনা কর্মকর্তা মেজর জেনারেল এটিএম আমিনের রাষ্ট্রদূত নিয়োগের আদেশ বাতিল করে তাকে আগের পদে পাঠানো হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা কর্মকর্তা মেজর জেনারেল এটিএম আমিনের রাষ্ট্রদূত নিয়োগের আদেশ বাতিল করে তাকে আগের পদে পাঠানো হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, রাষ্ট্রদূত নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত মেজর জেনারেল এটিএম আমিনের ওই নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার আদেশটি ১৭ মে থেকে কার্যকর ধরা হবে। এটিএম আমিন এর আগে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র পরিচালক এবং আনসারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৮৫৮ঘ.