২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাযজ্ঞ: সরকারি কমিটি প্রতিবেদন জমা দিচ্ছে বৃহস্পতিবার

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটি বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটি বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রধান আনিস-উজ-জামান বেলা তিনটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। কমিটির সদস্যরা তার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, "আমরা আজই (বৃহস্পতিবার) প্রতিবেদন জমা দিচ্ছি।" ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ওই সরকারি কমিটি গঠন করা হয়। পরে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে কমিটি পুনর্গঠন করে সরকার। এ পর্যন্ত তিন দফা এই প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত ৩০ মার্চ সময় বাড়ায় সরকার। সে অনুযায়ী ১২ মে প্রতিবেদন জমা দেওয়ার শেষদিন ছিল। ৩ মার্চ তদন্ত শুরু করে ৯ মার্চ এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রথম দফায় সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। ২৩ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন আবারো সময় বাড়ানো হয় চার কার্য দিবস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এইচএ/১৫৩৫ ঘ.