২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট এক মাস ধরে বন্ধ

দিনাজপুরে আড়াই শ' মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। প্রকৌশলীরা চেষ্টা চালিয়েও তা সারাতে পারছেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন । ইউনিটটি চালু করতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকারী চীনা প্রকৌশলীদের সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 06:34 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

দিনাজপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরে আড়াই শ' মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। প্রকৌশলীরা চেষ্টা চালিয়েও তা সারাতে পারছেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন । ইউনিটটি চালু করতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকারী চীনা প্রকৌশলীদের সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার জানান, কনডেন্সার টিউব লিকেজের কারণে গত ১৬ মার্চ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এরপর সেটি মেরামত করে ২৩ মার্চ আবার চালুও করা হয়। এরপর ২১ এপ্রিল এই ইউনিটটির দু'টি আইডি ফ্যানই বিকল হওয়ায় তা আবারও বন্ধ হয়ে যায়। তিনি বলেন, "আইডি ফ্যান চালু করতে আমাদের প্রকৌশলীরা গত এক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আইডি ফ্যানের বিয়ারিং সেট করতে সক্ষম হলেও ভাইব্রেশন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।" ভাইব্রেশন বেশি হওয়ার কারণ এবং এর ক্রুটি শনাক্ত করতে ঘোড়াশাল সার কারখানা থেকে ভাইব্রেশন এনালাইজার মেশিন এনেও ক্রুটি নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান তিনি। তিনি আরও বলেন, "এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনকারী চীনা প্রকৌশলীদের সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত এটি আর চালু করা সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/০০১৬ ঘ.