২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক শ' টাকার বিবাদে একজন খুন

পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে শেরপুরে চাচাতো ভাইয়ের হাতে একজন খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নিহতের ছেলে গুরুতর আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

শেরপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে শেরপুরে চাচাতো ভাইয়ের হাতে একজন খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নিহতের ছেলে গুরুতর আহত হন। নকলা উপজেলার বুরদি গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহেদ আলী (৫৫)। তার ছেলে আহত সোহাগকে (৩০) নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাছিহুর রহমান জানান, শাহেদ আলীর বোরো ক্ষেতের ধান পাঁচ শ' টাকার চুক্তিতে কেটে দেন তার চাচাত ভাই আব্দুস সালাম ও তার ছেলেরা। এর মধ্যে মধ্যে চার শ' টাকা তিনি পরিশোধ করেন এবং এক শ' টাকা বাকি রাখেন। ওই পাওনা টাকা নিয়ে বেলা ২টার দিকে এ দু'পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আব্দুস ছালাম, তার ছেলে মজিব, ফজু, বেলাল ও কালু দা ও ছুরি নিয়ে সাহেদ আলীর ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে শাহেদ আলী ঘটনাস্থলেই মারা যান এবং সোহাগ দায়ের কোপে গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাইপো মজিবকে (১৮) পুলিশ গ্রেপ্তার করেছে। নকলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৮ ঘ.