২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১৪২ বিডিআর সদস্য গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ রাইফেল্সের (বিডিআর) সিলেট সেক্টর সদর দপ্তর থেকে বুধবার ১৪২ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৪০ জনকে দুপুরে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সিলেট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ রাইফেল্সের (বিডিআর) সিলেট সেক্টর সদর দপ্তর থেকে বুধবার ১৪২ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৪০ জনকে দুপুরে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত সিপাহী আলমগীর হোসেন ও ম্যাটম্যান রুহুল আমিন অসুস্থ হওয়ায় তাদের পুলিশ প্রহরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রদ্রোহ মামলায় বিডিআর জওয়ানদের গ্রেপ্তার করা হয়।" মুখ্য বিচার বিভাগীয় হাকিম টিএম মুসার নির্দেশে তাদের সিলেট জেলা কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি। পিলখানা বিদ্রোহের পরদিন ২৬ ফেব্র"য়ারি সিলেট সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ১৭ মে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। আদালত মামলা আমলে নিয়ে পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। মঙ্গলবার ওসি সৈয়দুজ্জামান আসামিদের গ্রেপ্তারের অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২৫ ফেব্র"য়ারি সদর দপ্তরে বিদ্রোহের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় সোমবার পর্যন্ত রাজধানীর বাইরে থেকে দেড় হাজারের বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯৫০ ঘ.