ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানা হত্যাযজ্ঞ মামলায় মঙ্গলবার আরো পাঁচ বিডিআর সদস্য ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তারা হলেন- হাবিলদার তরিকুল ইসলাম, হাবিলদার বাবুল, নায়েক সুবেদার শহীদুল ইসলাম, সিপাহী নূর আলম এবং সিপাহী মোশাররফ হোসেন।
মুখ্য মহানগর হাকিমের আদালতে তারা এই জবানবন্দি দেন।
আদালতের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে মোট ৯০ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিআর/০০২৫ ঘ.
bdnews24