ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর বংশাল এলাকা থেকে মঙ্গলবার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম মো. শিবলু (৩৮)। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
কোতয়ালী থানার উপ--পরিদর্শক অনন্ত দে জানান, শিবলু তার ভায়রা হেমায়েতের সঙ্গে যৌথভাবে বংশালের মালিটোলায় কার্টনের ব্যবসা করতেন।
তাদের কার্টন তৈরির কারখানা রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, সকাল ৯টার দিকে কারখানা থেকে শিবলুর লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
এর পর থেকে শিবলুর ভায়রা ও অংশীদার হেমায়েতকে পাওয়া যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/১৮২০ ঘ.
bdnews24