২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষার মান নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন'

দেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সাক্ষাৎ করতে গেলে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তাদের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 08:34 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সাক্ষাৎ করতে গেলে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তাদের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "দেশের শিক্ষার মান নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। শিক্ষার মান উন্নয়নে মঞ্জুরি কমিশন যেনো আরো দেখ-ভাল করে সে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।" বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, "ঢাকায় ৪৫টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। মঞ্জুরি কমিশন ঢাকায় আর প্রাইভেট ইউনিভার্সিটির অনুমতি দিতে আগ্রহী নয়।" ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরে বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হলে মঞ্জুরি কমিশন অনুমতি দেবে বলেও তিনি জানান। জাতীয় বিশ্ববিদ্যালয় পুনর্বিন্যাসের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে। এ প্রসঙ্গে নজরুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক হাজার আটশ' কলেজ রয়েছে। যেগুলো তাদের মান ধরে রাখতে পারছে না সেগুলোকে সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা চলছে। তিনি বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস স্নাতকোত্তর এবং গবেষণার কাজে ব্যবহার করার বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন।" তত্ত্বাবধায়ক সরকারের সময় 'বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন' নামে যে আইনটি করা হয়েছিল সরকার বিল আকারে তা সংসদে আনেনি। এই আইনটি পুনরায় করার বিষয়েও সরকার আগ্রহ দেখিয়েছে বলে জানান নজরুল ইসলাম। এজন্য মঞ্জুুরি কমিশন কাজ করছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৪৪০ ঘ.