দিনাজপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর গ্রাম থেকে চারখণ্ড কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেলস ব্যাটালিয়ানের সদস্যরা সোমবার এ উদ্ধার অভিযান চালায়।
ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে বিডিআর সদস্যরা উপজেলার আলাদীপুর গ্রামের শিবু বিশ্বাসের বাড়ি থেকে কষ্টিপাথরের মূর্তির চারটি খণ্ড উদ্ধার করে।
তিনি বলেন, শিবু বিশ্বাস বাড়ির পাশে মাটি খনন করতে গিয়ে মূর্তির খণ্ডগুলো পান। বিডিআর সদস্যরা তার বাড়িতে গেলে তাদের কাছে হস্তান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24