ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশে এই প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানায় নিয়োগ পাওয়া ওই কর্মকর্তার নাম হোসনে আরা বেগম।
হোসনে আরা ১৯৮১ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে চাকরিতে যোগ দেন। ২০০৪ সালে তিনি পরিদর্শক পদে পদোন্নতি পান।
মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। হোসনে আরা দুয়েকদিনের মধ্যে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/০১৪০ঘ.
bdnews24