২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার

সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ী এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এলাকার একটি জমির মাটি খুঁড়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

সাভার, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ী এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এলাকার একটি জমির মাটি খুঁড়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে- একটি পিস্তল, একটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড পিস্তলের গুলির খোসা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সাভার থানার উপ-পরিদর্শক কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান , সকাল ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ী এলাকার ফজলুর রহমানের জমিতে মাটি খুঁড়ে একটি খেজুর গাছের নীচ থেকে কাগজে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, অস্ত্র কে বা কারা লুকিয়ে রেখেছিল তা জানা যায়নি। এ ব্যাপারে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান এসআই কবীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩৮ ঘ.