২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমা ফাটিয়ে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই

নগরীর ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকায় রোববার সকালে ছিনতাইকারীরা বোমা ফাটিয়ে এক চাল ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকায় রোববার সকালে ছিনতাইকারীরা বোমা ফাটিয়ে এক চাল ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। বোমা বিস্ফোরণে চাল ব্যবসায়ী মো. ইয়াছিন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর পাহাড়তলী বাজারের পাইকারি চালের দোকান অগ্রণী স্টোরের স্বত্ত্বাধিকারী। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল আটটার দিকে বার কোয়ার্টার এলাকার বাসা থেকে ব্যবসায়ী ইয়াছিন পাহাড়তলী বাজারে যাচ্ছিলেন। এ সময় সশস্ত্র কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা হাতে তৈরি বোমা ফাটিয়ে ব্যবসায়ীর সঙ্গে থাকা ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬৫০ ঘ.