বাগেরহাট, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধেও সময় বাগেরহাটের শাখারীকাঠিতে গণহত্যার ঘটনায় ১৬ 'রাজাকারের' বিরুদ্ধে করা মামলা শুক্রবার রাতে কচুয়া থানায় নথিভুক্ত করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশনা অনুয়ায়ী যুদ্ধাপরাধের মামলাটি নথিভুক্ত করা হয়েছে।"
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
শাখারীকাঠি গণহত্যার শিকার নকুল চন্দ্র দাসের নাতি (মেয়ের ছেলে) ও মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস ১০ মে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন।
হাকিম আব্দুস সালাম খান মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামের আব্দুল লতিফ তালুকদার (৭০), যশোরদি গ্রামের ইদ্রিস মোল্ল
bdnews24