২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে: র‌্যাব প্রধান

বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ। শুক্রবার রাতে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত একটি অনুষ্ঠানে সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে গঠিত 'এলিট' বাহিনীটির প্রধান এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 07:41 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ। শুক্রবার রাতে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত একটি অনুষ্ঠানে সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে গঠিত 'এলিট' বাহিনীটির প্রধান এ কথা বলেন। বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর কথিত বোমা বিশেষজ্ঞ মিজানের গ্রেপ্তার ও তার স্বীকারোক্তি মত বিপুল পরিমাণ বিস্ফোরক ও গ্রেনেড উদ্ধারের পরিপ্রেক্ষিতে এটিএন বাংলার ওই অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। হাসান মাহমুদ বলেন, "আমরা খুব ভালভাবেই বলতে পারি যে দেশে ধর্মীয় জঙ্গিবাদ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। অনেক ধরণের তৎপরতা চলছে বলে কানে এলেও সা