২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কাফরুল ও কেরানীগঞ্জে ঝড়ে দুজনের মৃত্যু

রাজধানীর কাফরুল থানা এলাকায় এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় শুক্রবার বিকেলে ঝড়ে দেওয়াল ও ঘর চাপা পড়ে এক মাদ্রাসাছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- কাফরুলের দোকান কর্মচারী আবুল হাশেম (২৮) এবং কেরানীগঞ্জের সাক্তা এলাকার ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মো. মামুন (১২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কাফরুল থানা এলাকায় এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় শুক্রবার বিকেলে ঝড়ে দেওয়াল ও ঘর চাপা পড়ে এক মাদ্রাসাছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- কাফরুলের দোকান কর্মচারী আবুল হাশেম (২৮) এবং কেরানীগঞ্জের সাক্তা এলাকার ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মো. মামুন (১২)। মামুন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে তিনবছর ধওে এ মাদ্রাসায় হাফেজি পড়তো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ খান। কাফরুলে টিনের চালা ভেঙে পড়ে আরও চারজন আহত হন। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মাইনুদ্দীন জানান, ঝড়-বৃষ্টির সময় বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের সাক্তা ইসলামিয়া মাদ্রাসা ভবনের তিনতলার একটি অর্ধসমাপ্ত দেওয়াল ধসে মামুনের গায়ে ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিকেল ৫টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। কাফরুল থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম জানান, স্থানীয় কাজিমউদ্দীন স্কুলের ছয় তলা ভবনের ওপরের টিনের চাল উড়ে পার্শ্ববর্তী আলামিন বেডিং স্টোরের টিনের চালের পড়ে। এতে দোকানটির চালা ভেঙে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/২১২৩ ঘ.