২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র পরিবহনের প্রধান প্রকৌশলী আলাউদ্দিনকে প্রত্যাহার

সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও প্রধান সার্ভেয়ার নৌবাহিনীর কমান্ডার একেএম আলাউদ্দিনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও প্রধান সার্ভেয়ার নৌবাহিনীর কমান্ডার একেএম আলাউদ্দিনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এ আদেশ হয়। বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শামসুল আলী বিশ্বাসকে মেয়াদ শেষে একই পদে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুরাইয়া বুলবুলকে প্রশিক্ষণের জন্য পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীতে ন্যস্ত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ডা. শাহানা বেগমকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১৩৭ঘ.