২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৬ মে

আগামী ২৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দু'টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বৃহস্পতিবার দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.সানাউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৬ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী ২৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দু'টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বৃহস্পতিবার দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.সানাউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৬ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আতিকুর রহমানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আশা করা যায় ২৬ মে ফল প্রকাশ করা যাবে।" শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, এদিন ফল প্রকাশ করা হবে। একই দিনে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরী বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলও প্রকাশিত হবে। পরীক্ষা শুরুর আগে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ মে বলা হয়েছিল। গত ১৫ ফেব্র"য়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০০৯ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়।একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর তিন পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬৩ হাজার ৪৮৪ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা আট লাখ এক হাজার ৭০৯ জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৭১৮ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ হাজার ৫৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/এইচএ/১৯১৫ ঘ.