২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার সুজানগর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের দুলাই নাম স্থানে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 05:12 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

পাবনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সুজানগর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের দুলাই নাম স্থানে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন দুলাই গ্রামের অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান (৬০) এবং তার ভাতিজি হ্যাপি খাতুন (১৪)। হ্যাপি দুলাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাতটার দিকে শামসুর রহমান তার ভাতিজিকে নিয়ে মোটর সাইকেলে করে যাচ্ছিলেন।" এসময় পাবনা থেকে ঢাকাগামী রাজা বাদশা এক্সপ্রেসের একটি বাস মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর থেকে বিক্ষুদ্ধ জনতা পাবনা-নগরবাড়ি-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ বাসটি আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১১১৮ ঘ.