ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর উপকণ্ঠে টঙ্গী ব্রিজ এলাকায় বুধবার রাতে র্যাব সন্দেহভাজন ডাকাতদের চ্যালেঞ্জ করলে তারা টহল গাড়িতে ককটেল ছুঁড়ে মেরে পালিয়ে যায়।
র্যাব-১ এর অপারেশনস অফিসার এএসপি মো. মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-১ এর একটি দল বুধবার রাত ৯টার দিকে টঙ্গী ব্রিজের কাছাকাছি কিছু লোককে ডাকাত সন্দেহে চ্যালেঞ্জ করে। ওই সময় তারা র্যাবের টহলগাড়িতে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
তবে এ ঘটনায় র্যাবের কোনও সদস্য আহত হয়নি বলে তিনি জানিয়েছেন। সন্দেহভাজন ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24