২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুনের দায়ে ৬ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে খুনের ঘটনায় দুই সহোদরসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ৩ বছর কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রামে খুনের ঘটনায় দুই সহোদরসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ৩ বছর কারাদণ্ড হয়েছে। বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দুই সহোদর সিরাজুল ইসলাম ও জসিম উদ্দীন, নুরুন্নবী, আবদুল মোতালেব, আবু ইসলাম ও শামসুল হক। এদের মধ্যে জসিম উদ্দিন ও শামসুল হক পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি আবু বক্করকে খালাস দেয় আদালত। বাদি পক্ষের আইনজীবী মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সাড়ে ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জনকে যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছে। তিনি জানান, নয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় দেওয়া হয়। মামলার এজাহার থেকে জানা গেছে, ১৯৯৬ সালের ১ ফেব্র"য়ারি সাতকানিয়া উপজেলার পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে আবদুস সাত্তার নামে এক ব্যক্তিকে মাছের ভাগাভাগি নিয়ে বিরোধে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২৩৯ঘ.