ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে সরকার শিগগিরই মংলা বন্দরের নৌ-চ্যানেল খননের প্রক্রিয়া শুরু করবে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-চ্যানেলটিও খনন করা হবে।
নৌ-পরিবহন মন্ত্রী আফসারুল আমিন সচিবালয়ে তার কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান।
এর আগে ছয়বার দরপত্র আহবানের পরও মংলা চ্যানেল খননের কাজ শুরু হয়নি। বর্তমান সরকার নতুন করে বাজেট বাড়িয়ে হলেও খননের মাধ্যমে এ বন্দরটিকে চালু করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল মার্কিন এ কর্মকর্তার আফসারুল আমিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাসুদ ইলাহীসহ মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গভীর সমুদ্র বন্দর স্থাপন, চট্টগ্রাম বন্দর পরিস্থিতি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দর খননে সরকারের উদ্যোগ এবং গভীর সমুদ্র বন্দরের স্থান নির্ধারণসহ সার্বিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
গভীর সমুদ্র বন্দর স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্র কোন সহায়তার আশ্বাস দিয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এটি এখনো সমীক্ষার পর্যায়ে রয়েছে। সমীক্ষা চূড়ান্ত হওয়ার পর বিষয়টি মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপরই অর্থ পাওয়ার বিষয়টি নিয়ে ভাববো।"
আর গভীর সমুদ্র বন্দর অথবা চট্টগ্রামের নিউমুরিং টার্মিনালে মার্কিন যুক্তরাষ্ট্র কোন সুবিধা চেয়েছে কিনা এ ব্যাপারে তিনি বলেন, 'সৌজন্য সাক্ষাৎ' ছিল বলে এমন কোন বিষয় নিয়ে আলোচনা হয়নি।
মংলা বন্দর খনন প্রসঙ্গে আফসারুল আমিন বলেন, শুধু চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভর করা যাচ্ছে না বলে সরকার মংলা বন্দরকে কার্যকর করতে চায়। তিনি সা
bdnews24