বগুড়া, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বশরের বাসভবনে সোমবার রাতে দুর্বৃত্তরা বোমা ফাটিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সোমবার রাত ১১টার দিকে দু'জন লোক মটরসাইকেলে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবন চত্বরে এসে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দু'টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, পুলিশ সুপারিনটেনডেন্টকে বিয়ষটি অবগত করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24